লেটেস্ট নিউজ

বিদায় নিলেন দূরদর্শনের সেই কিংবদন্তি কণ্ঠ, শোকস্তব্ধ সংবাদমাধ্যম

ভারতীয় টেলিভিশন সাংবাদিকতার একটি সোনালি যুগের অবসান ঘটিয়ে প্রয়াত হলেন দূরদর্শনের প্রবীণ সংবাদপাঠিকা সরলা মহেশ্বরী। ৭১ বছর বয়সে তাঁর এই প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে সংবাদমাধ্যম ও দর্শকমহলে। নিখুঁত উচ্চারণ, আত্মবিশ্বাসী কণ্ঠস্বর এবং সংযত উপস্থাপনার জন্য তিনি ছিলেন দর্শকদের কাছে অত্যন্ত আস্থাশীল এক ব্যক্তিত্ব।

তাঁর দীর্ঘ সহকর্মী শাম্মি নারাং এবং অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস এই প্রয়াণে গভীর সমবেদনা জানিয়েছেন। আজ বিকেল ৪টেয় দিল্লির নিগম বোধ ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। পেশাদারিত্ব ও শালীনতার যে অনন্য ধারা তিনি তৈরি করেছিলেন, তা আগামী প্রজন্মের সংবাদকর্মীদের কাছে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *