বিদেশি সংস্থার হাতে যাচ্ছে দেশের নামী ব্যাঙ্ক, প্রতিবাদে পথে নেমেছেন ক্ষুব্ধ কর্মীরা, পাশে এসে দাঁড়ালেন রাহুল – এবেলা

বিদেশি সংস্থার হাতে যাচ্ছে দেশের নামী ব্যাঙ্ক, প্রতিবাদে পথে নেমেছেন ক্ষুব্ধ কর্মীরা, পাশে এসে দাঁড়ালেন রাহুল – এবেলা

এবেলা ডেস্কঃ

কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে আইডিবিআই ব্যাঙ্কের ৬০ শতাংশের বেশি মালিকানা কানাডার এক বিনিয়োগকারী সংস্থার কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে ব্যাঙ্কটির কর্মীরা দেশব্যাপী আন্দোলন ও আগামী সপ্তাহে দুদিনের অনশন ধর্মঘটের ডাক দিয়েছেন। বেসরকারিকরণের এই সিদ্ধান্তের ফলে ব্যাঙ্কে প্রচলিত সংরক্ষণ ব্যবস্থা বিপন্ন হতে পারে আশঙ্কা প্রকাশ করে আন্দোলনকারী কর্মীদের পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

ব্যাঙ্কটির পুনর্গঠন ও বিলগ্নীকরণের মাধ্যমে কানাডার ফেয়ারফ্যাক্স ফাইন্যান্সিয়াল হোল্ডিংস লিমিটেডের হাতে ব্যাঙ্কটির নিয়ন্ত্রণ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। গত বছর ব্যাঙ্কটি উল্লেখযোগ্য মুনাফা অর্জন করা সত্ত্বেও এই বেসরকারিকরণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে কর্মী সংগঠনগুলির যৌথ মঞ্চ। রাহুল গান্ধীও সরকারের এই নীতির সমালোচনা করে বলেছেন, জনগণের অর্থে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান বিক্রির যোগ্য নয় এবং এর ফলে পিছিয়ে পড়া শ্রেণীর কর্মীরা তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *