লেটেস্ট নিউজ

বিদেশের জার্সি গায়েও ভারতের জয়গান, টি-২০ বিশ্বকাপে প্রবাসী ক্রিকেটারদের প্রশংসায় প্রধানমন্ত্রী

চলমান টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের দাপটের মাঝেই এক অনন্য প্রসঙ্গের অবতারণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি বিশ্বকাপের প্রেক্ষাপটে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের কৃতিত্বের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী জানান, অনেক খেলোয়াড় অন্য দেশের জার্সি গায়ে মাঠে নামলেও, তাঁদের নাম শুনলে প্রতিটি ভারতীয়র হৃদয় গর্বে ও আনন্দে নেচে ওঠে।

এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী ২০টি দেশের মধ্যে ৯টি দলেই ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কানাডা, আমেরিকা, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহীর দলে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় রয়েছেন। নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র বা দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের মতো পরিচিত মুখদের উদাহরণ টেনে মোদি তাঁদের লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানান।

প্রধানমন্ত্রীর মতে, এই খেলোয়াড়রা যেখানেই যান না কেন, মাতৃভূমির সঙ্গে তাঁদের নাড়ির টান অটুট থাকে। তাঁরা যেমন নিজেদের কর্মভূমির প্রতি কর্তব্য পালন করছেন, তেমনি বিশ্বমঞ্চে ভারতীয় মেধার পরিচয় দিয়ে পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করছেন। ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজনের এই আবহে প্রবাসী ভারতীয়দের এই সাফল্যকে ঐক্যের প্রতীক হিসেবেই দেখছেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *