লেটেস্ট নিউজ

বিধায়কের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ কমিশনের – এবেলা

এবেলা ডেস্কঃ

মুর্শিদাবাদের ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিল নির্বাচন কমিশন। গত ১৪ জানুয়ারি বিডিও অফিসে এসআইআর শুনানি চলাকালীন ভাঙচুরের ঘটনায় এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা নির্বাচনী আধিকারিককে আজ বিকেলের মধ্যেই এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

ভাঙচুরের জেরে শুনানি স্থগিত হয়ে যায় এবং এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অন্যদিকে, নির্বাচনী নিয়ম লঙ্ঘনের অভিযোগে চার আধিকারিকের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *