লেটেস্ট নিউজ

বিনামূল্যে রেশন কি অতীত? মোদির নয়া পদক্ষেপে দুশ্চিন্তায় কোটি কোটি গ্রাহক – এবেলা

এবেলা ডেস্কঃ

রেশন কার্ডধারীদের খাদ্যশস্যের বদলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার (ডিবিটি) পরিকল্পনা করছে কেন্দ্র। বিপুল পরিমাণ ভর্তুকি বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে খাদ্যমন্ত্রক এই পদক্ষেপ নিতে যাচ্ছে। চণ্ডীগড় ও পুদুচেরির মতো এলাকায় এই পদ্ধতি ইতিমধ্যে শুরু হয়েছে। গোটা দেশে এটি চালুর জন্য স্টেট ব্যাংক ‘ই-রুপি’ নামক ডিজিটাল কারেন্সিও তৈরি করেছে।

এই সিদ্ধান্তে রেশন গ্রাহক সংখ্যা কমার আশঙ্কা দেখা দিয়েছে। অযোগ্যদের বাদ দিতে আয়কর ও জিএসটি পোর্টালের মাধ্যমে কড়া নজরদারি শুরু করেছে সরকার। তবে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন এই ব্যবস্থার তীব্র বিরোধিতা করেছে। তাদের দাবি, এতে রেশন দোকানদাররা কর্মহীন হবেন এবং গরিব মানুষের খাদ্যের অধিকার অনিশ্চিত হয়ে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *