লেটেস্ট নিউজ

বিপর্যয়ের মুখে পিএসএল: দর্শকশূন্য স্টেডিয়ামে টুর্নামেন্ট, বাতিল জমকালো উদ্বোধন – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তীব্র জ্বালানি সংকটের জেরে বড়সড় পরিবর্তনের মুখে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। উদ্ভূত পরিস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলসহ সমস্ত ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূলত নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের বর্তমান অস্থিরতার কথা বিবেচনা করেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, জ্বালানি সংকট নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জারি করা বিধিনিষেধের কারণে বিপুল জনসমাগম এড়ানো হচ্ছে। পূর্বনির্ধারিত ছয়টি শহরের পরিবর্তে খেলা হবে কেবল লাহোর ও করাচিতে। তবে পরিস্থিতির উন্নতি হলে এবং যুদ্ধ থামলে পরবর্তীকালে দর্শকদের মাঠে প্রবেশের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

একাধিক আন্তর্জাতিক ক্রিকেটারের আইপিএলে যোগ দেওয়া এবং আঞ্চলিক উত্তেজনার ফলে পিএসএল আয়োজন নিয়ে চাপে রয়েছে বোর্ড। তাসত্ত্বেও সূচি অনুযায়ী লিগ সম্পন্ন করতে বদ্ধপরিকর কর্তৃপক্ষ। পেশোয়ার, মুলতান বা রাওয়ালপিন্ডির মতো শহরগুলোতে ম্যাচ আয়োজনের ঝুঁকি না নিয়ে বর্তমানে কেবল সুরক্ষিত ভেন্যুতেই মনোযোগ দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *