লেটেস্ট নিউজ

বিপাকে সোহম চক্রবর্তী! ৬৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের এফআইআর – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে গুরুতর আর্থিক তচ্ছরূপের অভিযোগ আনলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শাহিদ ইমাম। চারু মার্কেট থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, ‘পাকা দেখা’ সিনেমায় বিনিয়োগের বকেয়া ৬৮ লক্ষ টাকা ফেরত চাইতেই সোহম ও তাঁর সহযোগীরা শাহিদকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে দাবি। জেল থেকে জামিনে মুক্তির পর টাকা ফেরত না পেয়ে আদালতের দ্বারস্থ হন শাহিদ, যার প্রেক্ষিতেই শুরু হয়েছে পুলিশি তদন্ত। এই ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেলেও সোহম চক্রবর্তীর পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *