লেটেস্ট নিউজ

বিপুল জয়ের পর প্রথম ভাষণেই আওয়ামী লিগ কর্মীদের পাশে থাকার কড়া বার্তা দিলেন তারেক রহমান – এবেলা

এবেলা ডেস্কঃ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২০৯টিতে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে হবু প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানান, দুর্বলের ওপর সবলের কোনো আক্রমণ বরদাস্ত করা হবে না। এই বার্তাটি কোণঠাসা হয়ে পড়া আওয়ামী লিগ নেতাকর্মী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রায় ১৭ বছর পর দেশে ফিরে নির্বাচনে লড়ে জয়ী হওয়া তারেক রহমান জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, বিভাজন আমাদের দুর্বল করে, তাই জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। মা খালেদা জিয়ার অবর্তমানে দলের দায়িত্ব সামলে এখন দেশ গড়ার গুরুদায়িত্ব পালনে নেতাকর্মীদের সংযত ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *