লেটেস্ট নিউজ

বিবেচনাধীন ৫০ লক্ষ ভোটারের ভাগ্য অনিশ্চিত, নিরুত্তর মুখ্য নির্বাচন কমিশনার – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রায় ৫০ লক্ষ বিবেচনাধীন ভোটারের ভোটাধিকার নিয়ে ধোঁয়াশা কাটল না। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো আশ্বাস দিতে পারেননি। কলকাতা হাইকোর্ট Supreme \titleonly কোর্টকে জানিয়েছে যে, ৬০ লক্ষ ভোটারের মধ্যে এ পর্যন্ত মাত্র ১০ লক্ষের নথি খতিয়ে দেখার কাজ শেষ হয়েছে। বাকি বিশাল সংখ্যক ভোটারের ভাগ্য নির্ধারণ নিয়ে কমিশন কার্যত নীরব রয়েছে।

বর্তমানে জুডিশিয়াল অফিসাররা বিবেচনাধীন ভোটারদের নথি যাচাইয়ের কাজ চালিয়ে যাচ্ছেন। জ্ঞানেশ কুমার দ্রুত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের নির্দেশ দিলেও, বাকি ৫০ লক্ষ ভোটারের কাজ কবে নাগাদ শেষ হবে, সে বিষয়ে কোনো দিশা দেখাননি। এর আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালও এই প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি, যা ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

আগামী সপ্তাহেই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রার্থীদের মনোনয়নের আগের দিন পর্যন্ত সম্পূরক তালিকা প্রকাশের সুযোগ থাকলেও, সময়ের স্বল্পতা নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক দলগুলো। সিংহভাগ ভোটারের নথি যাচাই বাকি থাকায়, শেষ পর্যন্ত তাঁরা ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা বজায় রইল। কমিশনের সদুত্তর না মেলায় কয়েক লক্ষ মানুষের ভোটাধিকার এখন বিশ বাঁও জলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *