বিমা লোকপালের নামে প্রতারণার ফাঁদ! সতর্ক করল প্রশাসন – এবেলা
এবেলা ডেস্কঃ
সাবধান! বিমা লোকপালের নাম ভাঁড়িয়ে পলিসির টাকা ফেরতের টোপ দিচ্ছে একদল জালিয়াত। সম্প্রতি এই ধরনের ভুরি ভুরি অভিযোগ জমা পড়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন। স্পষ্ট জানানো হয়েছে, কোনো গ্রাহকের পুরনো বিনিয়োগ বা সুদে-আসলে প্রাপ্য টাকার হিসেব জানার এক্তিয়ার বিমা লোকপালের নেই। তাই এই ধরনের কোনো ফোন বা বার্তার ফাঁদে পা না দেওয়ার জন্য আমজনতাকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

