বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ হারালেন অজিত পাওয়ার – এবেলা
এবেলা ডেস্কঃ
মহারাষ্ট্রের বারামতীতে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বুধবার সকালে প্রচার সভায় যাওয়ার পথে তাঁর ব্যক্তিগত বিমানটি ভেঙে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। বিমানে থাকা অন্য পাঁচ সহযাত্রীও এই দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ডিজিসিএ।
এই ঘটনায় শোকস্তব্ধ জাতীয় রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোকপ্রকাশ করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার নেপথ্যে কোনো যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।

