লেটেস্ট নিউজ

বিমানেই মৃত্যু মহিলার, ১৩ ঘণ্টা লাশের সঙ্গে কাটালেন যাত্রীরা! মাঝ আকাশে যা ঘটল জানলে চমকে উঠবেন – এবেলা

এবেলা ডেস্কঃ

লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে চাঞ্চল্যকর ঘটনা। হংকং থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ৬০ বছর বয়সী এক মহিলা যাত্রীর মৃত্যু হয়। সাধারণত বিমানে কারও মৃত্যু হলে তাকে ‘মেডিক্যাল ইমার্জেন্সি’ হিসেবে ধরা হয় না, তাই বিমানটি মাঝপথ থেকে ফিরে না গিয়ে গন্তব্যের দিকেই এগিয়ে চলে।

বাকি সাড়ে ১৩ ঘণ্টার দীর্ঘ পথ ওই মৃতদেহের সঙ্গেই কাটাতে হয় ৩৩১ জন যাত্রী ও ক্রু সদস্যদের। বিমানকর্মীরা মৃতদেহটি কাপড়ে মুড়িয়ে পেছনের গ্যালিতে রেখেছিলেন। কিন্তু বিপত্তি ঘটে অন্য জায়গায়। গ্যালির মেঝে গরম থাকায় ধীরে ধীরে মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে, যা পুরো কেবিনে ছড়িয়ে পড়ে। অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই যাত্রীরা হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। ল্যান্ডিংয়ের পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং প্রায় ৪৫ মিনিট যাত্রীদের ভেতরেই অপেক্ষা করতে হয়। ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানিয়েছে, এই অনভিপ্রেত পরিস্থিতিতে সমস্ত নিয়ম মেনেই কাজ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *