বিমানের ভেতরে মুসলিমদের জন্য বিশেষ ব্যবস্থা? ডালাস কর্তৃপক্ষের প্রস্তাব খারিজ করে কড়া হুঁশিয়ারি টেক্সাসের গভর্নরের! – এবেলা

বিমানের ভেতরে মুসলিমদের জন্য বিশেষ ব্যবস্থা? ডালাস কর্তৃপক্ষের প্রস্তাব খারিজ করে কড়া হুঁশিয়ারি টেক্সাসের গভর্নরের! – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে মুসলিম যাত্রীদের নমাজের পূর্বে পবিত্রতা অর্জনের সুবিধার্থে পৃথক ‘অ্যাবলিউশন স্টেশন’ বা বিশেষ বেসিন নির্মাণের প্রস্তাব দিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে সেই প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি সাফ জানান, সরকারি কোনো বিমানবন্দরে নির্দিষ্ট একটি ধর্মীয় সম্প্রদায়ের জন্য এমন বিশেষ সুবিধা প্রদান সম্পূর্ণ বেআইনি এবং এটি স্পষ্টত বৈষম্যের শামিল।

বর্তমানে ওই বিমানবন্দরে আগে থেকেই দুটি এবং হাউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে অনুরূপ ব্যবস্থা চালু রয়েছে। এই বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে গভর্নর ইতোমধ্যেই ফেডারেল পরিবহন বিভাগের কাছে তদন্তের আর্জি জানিয়ে চিঠি পাঠিয়েছেন। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে উল্লেখ করেন যে, সরকারি নিয়মের কোনো প্রকার লঙ্ঘন প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোর সরকারি অনুদান পুরোপুরি বাতিল করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *