বিয়েবাড়ির সিল করা জুসের প্যাকেটে কিলবিলে জীবন্ত পোকা, স্ট্র আটকাতেই ফাঁস ভয়ংকর কাণ্ড – এবেলা

বিয়েবাড়ির সিল করা জুসের প্যাকেটে কিলবিলে জীবন্ত পোকা, স্ট্র আটকাতেই ফাঁস ভয়ংকর কাণ্ড – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানার পড়াশিয়া কোলিয়ারি এলাকার এক বিয়েবাড়িতে সিল করা ম্যাঙ্গো জুসের প্যাকেটে জীবন্ত পোকা মেলায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। অনুষ্ঠানের পরদিন অবশিষ্ট থাকা একটি জুসের প্যাকেট এক শিশুকে দেওয়া হলে বিপত্তি ঘটে। শিশুটি প্যাকেটে স্ট্র ঢোকাতে না পারায় পরিবারের সদস্যরা সন্দেহবশত পুরো প্যাকেটটি কেটে ফেলেন। তখনই দেখা যায়, সিল করা পানীয়ের ভিতরে কিলবিল করছে অজস্র জীবন্ত পোকা। এই ঘটনায় ক্ষুব্ধ আমন্ত্রিত অতিথি ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়েছেন।

এই খবর ছড়িয়ে পড়তেই বিয়েবাড়ির অতিথিদের মধ্যে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ তৈরি হয়, কারণ অনেকেই আগেই এই জুস পান করেছিলেন। শিশুদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে খাদ্য সুরক্ষা দফতরকে এই বিষয়ে তদন্ত করার এবং কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। সম্পূর্ণ সিল করা ব্র্যান্ডেড প্যাকেটের ভেতরে কীভাবে জীবন্ত পোকা এলো, তা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে পড়েছে প্যাকেটজাত পানীয়ের গুণগত মান ও সামগ্রিক খাদ্য নিরাপত্তা ব্যবস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *