লেটেস্ট নিউজ

বিয়ের অছিলাতেও কাজ হলো না, তিহার জেলেই থাকতে হচ্ছে রাজপালকে – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক: ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় বড় বিপাকে অভিনেতা রাজপাল যাদব। বাড়ির বিয়ের দোহাই দিয়ে জামিন চাইলেন, কিন্তু আদালত তা পত্রপাঠ নাকচ করে দিল। সাধারণ মানুষ যখন ঋণের দায়ে জর্জরিত হন, তখন আইনের কঠোরতা ঠিক কতটা প্রভাবশালী হতে পারে—রাজপালের এই পরিণতি তারই বড় প্রমাণ। আপাতত আরও কয়েক রাত তিহার জেলেই কাটাতে হবে এই কৌতুক অভিনেতাকে।

আদালতের মতে, বারবার প্রতিশ্রুতি দিয়েও টাকা শোধ না করা সাধারণ আমানতকারী ও বিচার ব্যবস্থার সঙ্গে একপ্রকার প্রতারণা। এই ঘটনা স্পষ্ট করে দিল যে, প্রভাবশালী তকমা থাকলেও আর্থিক জালিয়াতির অপরাধে রেহাই পাওয়া আসাম্ভব। ২০১০ সালে ছবি তৈরির জন্য নেওয়া ঋণের বোঝা আজ রাজপালকে খলনায়কের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। সোমবার পরবর্তী শুনানির আগে তাঁর মুক্তি পাওয়ার আর কোনো রাস্তা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *