লেটেস্ট নিউজ

বিয়ের চাপে আত্মঘাতী মহিলা পুলিশকর্মী, উদ্ধার যন্ত্রণায় ভরা সুসাইড নোট – এবেলা

এবেলা ডেস্কঃ

তেলেঙ্গানা: সাত বছর আগে হারিয়েছেন বাবাকে, সেই শোক কাটিয়ে ওঠার আগেই বিয়ের পিঁড়িতে বসার প্রবল চাপ। মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নিলেন তেলেঙ্গানার এক মহিলা কনস্টেবল। ভিকারাবাদ জেলার ধরুর থানায় কর্মরত দিব্যা নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুসাইড নোট উদ্ধার করেছে। সেখানে দিব্যা লিখেছেন, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। বাবার না থাকাটাই আমাদের সব কষ্টের মূল কারণ।” জানা গেছে, হায়দ্রাবাদের এক অ্যানালিটিক্যাল অফিসারের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু দিব্যা এই বিয়ে নিয়ে চরম দোলাচলে ছিলেন। তার ভয় ছিল, বিয়ের পর হয়তো নিজের চাকরি বা পরিবারের দায়িত্ব পালনে সমস্যা হবে।

দিব্যার বোনের দাবি, পাত্রপক্ষ থেকে বারবার ফোন এবং মেসেজ করে সিদ্ধান্তের জন্য চাপ দেওয়া হচ্ছিল। এমনকি আত্মহত্যার আগের রাতেও এক ব্যক্তি তাকে লোকেশন পাঠানোর জন্য চাপ দেন, যা দিব্যাকে আরও বিচলিত করে তোলে। ৬ বছর ধরে নিষ্ঠার সঙ্গে পুলিশে কাজ করা এই মেধাবী কর্মীর অকাল প্রয়াণে বিভাগজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বর্তমানে দিব্যার মোবাইল ফোনের কল ডিটেইলস খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *