বিরাট ধামাকা! আইসক্রিম ব্যবসা আলাদা করতেই ইউনিলিভারের মুনাফা বাড়ল ১২০ শতাংশ
ভারতের ভোগ্যপণ্য জায়ান্ট হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (এইচইউএল) চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে অভাবনীয় সাফল্য পেয়েছে। গত বছরের ২,৯৮৯ কোটি টাকার তুলনায় এবার নেট মুনাফা ১২০ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬,৬০৩ কোটি টাকায়। মূলত আইসক্রিম ব্যবসাকে মূল কো ম্পা নি থেকে আলাদা করার (ডিমার্জার) কৌশলগত সিদ্ধান্তের ফলেই সংস্থাটি এককালীন ৪,৬১১ কোটি টাকার বিশাল অংকের বিশেষ মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে।
আর্থিক সূচকে ইতিবাচক প্রভাব ফেলে সংস্থার মোট আয় ৫ শতাংশ বেড়ে ১৬,৫৮০ কোটি টাকা হয়েছে। তবে কাঁচামালের দাম বাড়ায় মুনাফার মার্জিন সামান্য কমে বর্তমানে ২৩.৩ শতাংশে দাঁড়িয়েছে। আইসক্রিম ব্যবসার পৃথকীকরণ ছাড়াও ওজিভা-র সম্পূর্ণ অধিগ্রহণ এবং ওয়েলবিয়িং নিউট্রিশন থেকে সরে আসার মতো বড় পদক্ষেপগুলো সংস্থার ভবিষ্যৎ ব্যবসায়িক কাঠামোয় নতুন মাত্রা যোগ করেছে।

