লেটেস্ট নিউজ

বিশ্বকাপ জয়ের উৎসবে জাতীয় পতাকার অবমাননা হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের পুণের আইনজীবীর – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আনন্দের মাঝেই আইনি জটিলতায় জড়ালেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগে তাঁর বিরুদ্ধে পুণের শিবাজি নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আইনজীবী ওয়াজিদ খান।

গত রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর উৎসবে মেতে ওঠেন ক্রিকেটাররা। সেই সময় হার্দিক পান্ডিয়া তাঁর বান্ধবী মাহিকা শর্মার সঙ্গে জয় উদযাপন করছিলেন। অভিযোগকারীর দাবি, উদযাপনের সময় হার্দিকের শরীরে জাতীয় পতাকা জড়ানো ছিল এবং সেই অবস্থাতেই তিনি বান্ধবীর সঙ্গে মাঠে শুয়ে পড়েন।

আইনজীবী ওয়াজিদ খানের মতে, ১৯৭১ সালের জাতীয় পতাকা আইনের ২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় পতাকার যথাযথ মর্যাদা রক্ষা করা উচিত। হার্দিক পান্ডিয়া জয় উদযাপনে এতটাই মগ্ন ছিলেন যে তিনি পতাকার অবমাননা করেছেন বলে দাবি করেছেন ওই আইনজীবী। প্রাথমিকভাবে পুলিশ অভিযোগ নিতে ইতস্তত করলেও পরবর্তীতে শিবাজি নগর থানায় অভিযোগ জমা নেওয়া হয়েছে। মাঠের মধ্যে বান্ধবীর সঙ্গে হার্দিকের ঘনিষ্ঠ মুহূর্ত এবং সেই সময় জাতীয় পতাকার অবস্থান নিয়েই মূল আপত্তি তুলেছেন এই আইনজীবী। এখন এই ঘটনায় পুলিশ কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *