বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি: বড় বিপাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ২০২৬ টি-২০ বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির এই অবস্থানে তীব্র ক্ষুব্ধ আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা পাল্টা কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকিস্তান কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ার মুখে দাঁড়িয়েছে।
বয়কট কার্যকর হলে পাকিস্তান বড় ধরনের নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে। দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ ও এশিয়া কাপ থেকে বাদ পড়ার পাশাপাশি পিএসএল-এ বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে। এতে পিসিবি চরম আর্থিক বিপর্যয়ে পড়ার আশঙ্কা প্রবল। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দিকে তাকিয়ে ক্রিকেট মহল।

