লেটেস্ট নিউজ

বিশ্বকাপ বর্জন নিয়ে আসিফ নজরুলের বিরুদ্ধে বিস্ফোরক সহকারী কোচ সালাউদ্দিন

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণ না করার সিদ্ধান্তকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের প্রাক্তন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মহম্মদ সালাউদ্দিন। তাঁর অভিযোগ, বিসিবি বা ক্রিকেটারদের সঙ্গে কোনো আলোচনা না করেই একক সিদ্ধান্তে ক্রিকেটারদের বিশ্বকাপের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে। সালাউদ্দিন এই পদক্ষেপকে ‘মানসিক নির্যাতন’ হিসেবে অভিহিত করেছেন।

সহকারী কোচের দাবি, এই আকস্মিক সিদ্ধান্তের ফলে দলের অন্তত দুজন ক্রিকেটার মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন এবং প্রায় পাঁচ দিন ‘মানসিক কোমায়’ ছিলেন। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও লালিত স্বপ্ন এক নিমেষে কেড়ে নেওয়ায় ক্রিকেটারদের ব্যক্তিগত অপূরণীয় ক্ষতি হয়েছে বলে তিনি জানান। সালাউদ্দিনের মতে, এটি কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত ছিল না, বরং ছিল একটি ব্যক্তিগত চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত।

সালাউদ্দিন আরও অভিযোগ করেন যে, আসিফ নজরুল বিশ্বকাপ বর্জন নিয়ে পরস্পরবিরোধী ও মিথ্যা বিবৃতি দিয়েছেন। শুরুতে একে সরকারি সিদ্ধান্ত বললেও পরে ক্রিকেটারদের সম্মতির কথা বলে তিনি বিভ্রান্তি ছড়িয়েছেন। বোর্ডের কর্তারা এই সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব সম্পর্কে অবগত থাকলেও সরকারের চাপে চুপ থাকতে বাধ্য হয়েছিলেন বলে কোচ দাবি করেন। এই মিথ্যাচার এবং অন্যায় মেনে নেওয়া আসাম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *