বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কটের ছক পাকিস্তানের? – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, শুক্রবার বা সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিশেষ সূত্রের খবর, পাকিস্তান বর্তমানে ‘অপেক্ষার খেলা’ খেলছে এবং ১০ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে ম্যাচের পরেই তারা বড় কোনো ঘোষণা দিতে পারে।
মূলত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান এই কঠোর পদক্ষেপের পরিকল্পনা করছে। যদি প্রথম দুই ম্যাচে জয় পেয়ে সুপার এইট নিশ্চিত হয়, তবেই ১৫ ফেব্রুয়ারির ভারত-ম্যাচ বর্জনের সম্ভাবনা প্রবল। এই প্রতিবাদের বিষয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-কে চিঠি দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

