বিশ্বমঞ্চে ভারতের ‘মিশন ফার্মিং’! কৃষকদের রক্ষাকবচ হতে ডব্লিউটিও বৈঠকে কড়া অবস্থান দিল্লির – এবেলা
এবেলা ডেস্কঃ
ক্যামেরুনের ইয়াউন্ডেতে শুরু হওয়া বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে ক্ষুদ্র কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থ রক্ষায় আপসহীন লড়াইয়ের ডাক দিল ভারত। ২৬ থেকে ২৯ মার্চের এই হাই-ভোল্টেজ বৈঠকে ভারতের মূল লক্ষ্য খাদ্যের গণমজুত নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য নীতিগত স্বাধীনতা আদায় করা। বিশেষ করে ই-কমার্স এবং মৎস্য ভর্তুকির মতো স্পর্শকাতর বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট—দরিদ্র দেশগুলোর উন্নয়ন ও খাদ্য নিরাপত্তাকে কোনোভাবেই খাটো করা যাবে না। এছাড়া দীর্ঘদিনের অমীমাংসিত বিবাদ নিষ্পত্তি ব্যবস্থাকে ফের সচল করার দাবিতেও সরব হয়েছে ভারতীয় প্রতিনিধি দল। আন্তর্জাতিক বাণিজ্যের আসাম নিয়ম বদলে একটি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার দাবিতে বিশ্বমঞ্চে এখন মধ্যমণি ভারত।

