লেটেস্ট নিউজ

বিশ্বাসে চিড়, শাস্তিতে ঝড়! এয়ার ইন্ডিয়াকে ১ কোটি টাকার জরিমানা – এক ঝলক NEWS বাংলা – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : প্রয়োজনীয় অনুমতি ছাড়াই আকাশপথে আটবার বিমান উড়িয়ে বিপাকে পড়ল এয়ার ইন্ডিয়া। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ জানিয়েছে, গত বছর নভেম্বরে কোনো বৈধ ‘এয়ারওয়ার্দিনেস রিভিউ সার্টিফিকেট’ ছাড়াই দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরুর মধ্যে যাতায়াত করেছে তাদের একটি এয়ারবাস। এই গাফিলতি যাত্রীদের নিরাপত্তা ও আস্থার ওপর বিরূপ প্রভাব ফেলেছে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা।

নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে টাটা গোষ্ঠীর অধীনস্থ এই বিমান সংস্থাকে প্রায় ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। ডিজিসিএ-র পক্ষ থেকে সিইও ক্যাম্পবেল উইলসনকে পাঠানো এক নির্দেশে আগামী ৩০ দিনের মধ্যে এই জরিমানার অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ তদন্তে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ নিজেদের ত্রুটি স্বীকার করে নিয়ে পাইলট ও সংশ্লিষ্ট ম্যানেজারের গাফিলতিকে এই ঘটনার জন্য দায়ী করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *