লেটেস্ট নিউজ

বিশ্বের অন্যতম দীর্ঘ শিবমূর্তি গড়ছে বাংলা, মহাশিবরাত্রিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার – এবেলা

এবেলা ডেস্কঃ

মহাশিবরাত্রি উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৫ বছরে ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং মন্দির সংস্কারে তাঁর সরকারের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, শিলিগুড়িতে তৈরি হচ্ছে ‘মহাকাল মহাতীর্থ’, যেখানে বসানো হবে শিবের বিশ্বের অন্যতম উচ্চতম মূর্তি।

জলপাইগুড়ির জলপেশ মন্দির থেকে তারকেশ্বর— রাজ্যের একাধিক শৈবতীর্থের ভোল বদলে দেওয়ার দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, জলপেশে ভক্তদের সুবিধার্থে স্কাইওয়াক নির্মাণ এবং তারকেশ্বর উন্নয়ন পর্ষদের মাধ্যমে পরিকাঠামোর ব্যাপক উন্নতি করা হয়েছে। এ ছাড়াও বর্ধমান, কোচবিহার, উত্তর দিনাজপুর, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরের শিব মন্দিরগুলির সংস্কার সম্পন্ন হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই উন্নয়ন কার্ড যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে মুখ্যমন্ত্রীর এই বার্তার পাল্টা সমালোচনা করেছেন বিরোধীরা। প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরী শিল্প ও কর্মসংস্থানের অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, বিজেপি নেতা সুকান্ত মজুমদার তৃণমূলের আমলে মন্দির নিরাপদ নয় বলে তোপ দাগেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *