বিসিবি-র চাঞ্চল্যকর সিদ্ধান্ত: শাকিবে ফিরছে নজর? – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বকাপ থেকে নাটকীয়ভাবে নাম প্রত্যাহারের পর এবার ভোলবদল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। ভারত-বিরোধিতার অভিযোগে বিশ্বকাপ খেলার সুযোগ হারানোয় যখন বিসিবি ও ক্রীড়া উপদেষ্টা বিদ্ধ, তখনই শাকিব আল হাসানকে দলে ফেরানোর ইঙ্গিত দিলেন কর্তারা। রাজনৈতিক রোষানলে থাকা এই অলরাউন্ডারের বিরুদ্ধে খুনের মামলা ও ব্রাত্য থাকা নিয়ে বিতর্ক কম হয়নি।
মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, শাকিব ফিট থাকলে এবং খেলতে চাইলে নির্বাচকরা তাকে বিবেচনা করবেন। বিশ্লেষকদের মতে, বিশ্বকাপে অংশগ্রহণে ব্যর্থতার গ্লানি মুছতে এবং জনরোষ থেকে দৃষ্টি ঘোরাতেই এই তারকাকে পুনরায় ব্যবহারের কৌশল নিয়েছে বোর্ড। শাকিবও সব ফরম্যাটে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন।

