লেটেস্ট নিউজ

বিসিবি-র নতুন চাল: আইসিসি-র নিয়মে কি ফের ধাক্কা খাবে বাংলাদেশ? – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের নাটক অব্যাহত। ভারতে খেলতে না যাওয়ার অনড় সিদ্ধান্তের পর এবার আইসিসি-র বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) দ্বারস্থ বিসিবি। নিরপেক্ষ এই কমিটির রায় মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ই-মেল পাঠিয়েছে তারা। তবে আইসিসি আগেই ভোটাভুটিতে ১৪-২ ব্যবধানে বাংলাদেশের দাবি নাকচ করায় এই আবেদনের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে।

ডিআরসি-র নিয়ম অনুযায়ী, তারা আইসিসি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ করে না। অর্থাৎ, গ্লোবাল বডির ডিরেক্টরদের নেওয়া সিদ্ধান্ত বদলানোর এক্তিয়ার এই কমিটির নেই। বিশেষজ্ঞরা মনে করছেন, নিয়ম না জেনেই বিসিবি এই পথে হাঁটছে অথবা জনমত নিজেদের পক্ষে রাখতেই এই পদক্ষেপ। ফলে আইসিসি-র কাছে বাংলাদেশের এই নতুন আর্জি আবারও খারিজ হওয়ার প্রবল সম্ভাবনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *