লেটেস্ট নিউজ

বিসিসিআই-এর কড়া নিয়মে এবার নিষিদ্ধ হচ্ছেন এই ইংলিশ ওপেনার – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার আকস্মিকভাবে টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের তারকা ওপেনার বেন ডাকেট। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই মেগা আসরের মাত্র ৪ দিন আগে ডাকেটের এমন সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছে ঋষভ পন্থের দল। আন্তর্জাতিক ক্যারিয়ার ও ইংল্যান্ডের টেস্ট দলে জায়গা ধরে রাখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, নিলামে দল পাওয়ার পর কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে সংশ্লিষ্ট ক্রিকেটারের ওপর দুই বছরের নিষেধাজ্ঞা জারি করা হয়। গত ডিসেম্বরের নিলামে ২ কোটি টাকার বেস প্রাইসে দিল্লি তাকে দলে নিয়েছিল। ডাকেটের এই ‘বিশ্বাসঘাতকতায়’ ক্ষুব্ধ বোর্ড তাকে আইপিএল থেকে নিষিদ্ধ করতে চলেছে। এখন দ্রুত তার বিকল্প খুঁজতে মরিয়া দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *