লেটেস্ট নিউজ

বিস্ফোরক জল্পনা! আজই রাতে কলকাতায় অমিত শাহ, এক রাতেই ঠিক হবে প্রার্থী তালিকা? – এবেলা

এবেলা ডেস্কঃ

দুই দিনের বঙ্গ সফরে আজ রাতেই কলকাতা পৌঁছাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৬-এর নির্বাচনকে পাখির চোখ করে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। আজ রাতে নিউটাউনের হোটেলে কোর কমিটির সঙ্গে বৈঠকের পাশাপাশি বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ও ইস্তাহার নিয়ে চূড়ান্ত আলোচনা করবেন বিজেপির এই চাণক্য।

পরদিন উত্তর ও দক্ষিণবঙ্গে দুটি মেগা কর্মিসভায় অংশ নেবেন তিনি। বারাসাত ও শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠকের মাধ্যমে কর্মীদের ভোটের রণকৌশল বাতলে দেবেন শাহ। মূলত পরীক্ষার মরশুম হওয়ায় জনসভার বদলে অভ্যন্তরীণ সাংগঠনিক বৈঠকেই জোর দিচ্ছে বিজেপি নেতৃত্ব। শাহের এই ঝটিকা সফর রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *