বিস্ফোরক সিদ্ধান্ত: ২০২৬ টি-২০ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার বাংলাদেশের! – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতে অনুষ্ঠিতব্য ২০২৬ টি-২০ বিশ্বকাপে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল বাংলাদেশ। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইসিসি ও বিসিসিআই-এর পদক্ষেপে অসন্তুষ্ট হয়েই এই চরম পথ বেছে নিয়েছে বোর্ড। পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশের সমর্থন না পাওয়ায় এবং ভেন্যু পরিবর্তনের দাবি খারিজ হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এই সিদ্ধান্তে স্তম্ভিত ক্রিকেট মহল। প্রাক্তন অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের মতে, এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিল। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে একঘরে হওয়ার পাশাপাশি বিপিএল এবং ক্রিকেটারদের ক্যারিয়ার দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। ক্রিকেটের স্বার্থে আইসিসি পরবর্তী পদক্ষেপ কী নেয়, এখন সেটাই দেখার।

