লেটেস্ট নিউজ

বিহারে অন্ধকার নাচের দুনিয়ায় পাচার, উদ্ধার কলকাতার নাবালিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

কাজের প্রলোভন দেখিয়ে বিহারে পাচার করা টালিগঞ্জের এক নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। মায়ের অভিযোগের ভিত্তিতে হোয়াটসঅ্যাপ লোকেশন ট্র্যাক করে মতিহারী থেকে তাকে উদ্ধার করা হয়। সেখানে একটি অর্কেস্ট্রা গ্রুপে তাকে জোর করে নাচের কাজে নামানো হয়েছিল বলে অভিযোগ।

অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই একই আস্তানা থেকে আরও বেশ কয়েকজন কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। বর্তমানে ধৃতকে ট্রানজিট রিমান্ডে আনা এবং উদ্ধার হওয়া নাবালিকাদের ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ ঘটনার নেপথ্যে থাকা চক্রটি ধরতে তদন্ত জারি রেখেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *