বুমরাহ ‘জাতীয় সম্পদ’, বিশ্বজয়ের পর সূর্যকুমারের নিশানায় এবার অলিম্পিক সোনা! – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই ইতিহাস গড়েছেন সূর্যকুমার যাদব। ট্রফি হাতেই ভারত অধিনায়ক জানিয়ে দিলেন তাঁর পরবর্তী লক্ষ্য ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের স্বর্ণপদক। জশপ্রীত বুমরাহকে ‘জাতীয় সম্পদ’ আখ্যা দিয়ে স্কাই জানান, দেশের মাটিতে বিশ্বজয়ের স্বপ্নপূরণ করতে পেরে তিনি গর্বিত। পরবর্তী লক্ষ্য এখন অলিম্পিক ও আগামী বিশ্বকাপ।

