বেকারদের দিয়ে কর্পোরেট কায়দায় ডাকাতি, মাসিক বেতন ২০ হাজার!

বেকারদের দিয়ে কর্পোরেট কায়দায় ডাকাতি, মাসিক বেতন ২০ হাজার!

বিহারের একটি দুর্ধর্ষ চোর চক্র বেকার যুবকদের মাসিক ১৫ থেকে ২০ হাজার টাকা বেতনে নিয়োগ দিয়ে রেলপথে অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল। সম্প্রতি মহারাষ্ট্রের নাগপুর থেকে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) হাতে এই চক্রের তিন সদস্য ধরা পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। বিহারের খাগাড়িয়া জেলার এক ব্যক্তির নেতৃত্বে পরিচালিত এই চক্রটি শিক্ষিত ও অভাবী যুবকদের দলে টেনে তাদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে পেশাদার চোর হিসেবে গড়ে তুলত।

এই চক্রটি নাগপুর, বিলাই, রায়গড় ও বিলাসপুরের মতো গুরুত্বপূর্ণ রেলওয়ে রুটগুলোতে মূলত রাতের ট্রেনের ঘুমন্ত যাত্রীদের টার্গেট করে মূল্যবান সামগ্রী হাতিয়ে নিত। ধরা পড়া সদস্যদের মধ্যে ৪২ বছর বয়সী কৈলাশ দাসসহ তিনজন রয়েছেন, যারা চুরি করা মালামাল মূল হোতার কাছে পৌঁছে দেওয়ার বিপরীতে মাসিক বেতন পেতেন। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে বিপুল পরিমাণ চুরির সামগ্রী উদ্ধার করলেও চক্রের মূল হোতা এখনো পলাতক। তাকে ধরতে আরপিএফ তল্লাশি জোরদার করেছে এবং একইসঙ্গে রেলযাত্রীদের ব্যক্তিগত মালামালের সুরক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *