‘বেছে বেছে অযোগ্যদের টাকা!’ অন্নপূর্ণা নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক অগ্নিমিত্রা – এবেলা

‘বেছে বেছে অযোগ্যদের টাকা!’ অন্নপূর্ণা নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক অগ্নিমিত্রা – এবেলা

এবেলা ডেস্কঃ

অন্নপূর্ণার যোজনার টাকা এখনও বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পৌঁছানোয় পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরে তৈরি হয় চরম উত্তেজনা। পূর্বনির্ধারিত বৈঠকে যোগ দিতে এসে ক্ষোভের মুখে পড়েন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বঞ্চিত মহিলাদের বিক্ষোভের জেরে মাঝপথেই প্রশাসনিক বৈঠক স্থগিত রাখতে বাধ্য হন তিনি। পরিস্থিতি সামাল দিতে জেলাশাসক ও স্থানীয় বিধায়ককে সঙ্গে নিয়ে সরাসরি বিক্ষোভকারীদের মুখোমুখি হন মন্ত্রী। তাঁর অভিযোগ, এই দুর্নীতির নেপথ্যে রয়েছে শাসকদলের লোকজন। ইচ্ছাকৃতভাবে অযোগ্যদের টাকা দিয়ে সাধারণ মহিলাদের বঞ্চিত করা হচ্ছে এবং প্রক্রিয়াটি ব্যাহত করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে।

মন্ত্রী অগ্নিমিত্রার এই চাঞ্চল্যকর অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে শাসকদল। তৃণমূল নেতৃত্বের দাবি, নির্বাচনের আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে বঞ্চিত করেছে বর্তমান সরকার। এর আগেও বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি অনুরূপ অভিযোগ তুলেছিলেন। এদিকে, মন্ত্রীর আশ্বাসে এবং বিক্ষোভকারীদের কাছ থেকে এনরোলমেন্ট নম্বর সংগ্রহ করার পর সাময়িকভাবে পরিস্থিতি শান্ত হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *