লেটেস্ট নিউজ

বেলডাঙা কাণ্ড: ৬ অভিযুক্তের জেল হেফাজত, ফরেনসিকে পাঠানো হলো মোবাইল ফোন – এবেলা

এবেলা ডেস্কঃ

মুর্শিদাবাদের বেলডাঙা হিংসা মামলায় ধৃত ছয় অভিযুক্তকে আগামী ২৭ মার্চ পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার কলকাতার নগর দায়রা আদালতের এনআইএ-র বিশেষ বেঞ্চের ভারপ্রাপ্ত বিচারক শ্রুতিরূপা ঘোষ মাজি এই আদেশ দেন। মামলার বাকি ২৫ জন অভিযুক্ত বর্তমানে জেল হেফাজতেই রয়েছেন, তাঁদেরও ওই নির্দিষ্ট দিনে পুনরায় আদালতে পেশ করার কথা জানানো হয়েছে।

এনআইএ-র বিশেষ সরকারি কৌঁসুলি শ্যামল ঘোষ জানান, হেফাজতে থাকাকালীন অভিযুক্তদের জেরা করে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ইতিমধ্যেই কয়েকজনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে আদালতের অনুমতি সাপেক্ষে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রয়োজনে ধৃতদের জেলেও গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

আদালতে শুনানি চলাকালীন অভিযুক্তদের আইনজীবীরা তাঁদের মক্কেলদের বিরুদ্ধে আনা অভিযোগগুলিকে ভিত্তিহীন দাবি করে জামিনের আবেদন জানান। তবে উভয় পক্ষের সওয়াল-জবাব শেষে আদালত জামিন নাকচ করে ধৃতদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। উল্লেখ্য, এই স্পর্শকাতর মামলায় এনআইএ ইতিপূর্বেই সন্ত্রাস দমন আইন বা ইউএপিএ-র নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া জারি রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *