লেটেস্ট নিউজ

বেহালায় রাজনৈতিক সংঘর্ষে রণক্ষেত্র সখেরবাজার, দাউ দাউ করে জ্বলল বিজেপির সভামঞ্চ – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার বেহালার সখেরবাজারে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে দুপক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হয়। ঘটনার জেরে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। উত্তেজনা ছড়িয়ে পড়লে সখেরবাজার এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়।

পাল্টা বিজেপি শিবিরের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের সভামঞ্চে আগুন লাগিয়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে সভামঞ্চটি। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। বর্তমানে পরিস্থিতি থমথমে থাকলেও পুলিশি নজরদারি জারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *