বৈষ্ণোদেবীতে ৫৫০ কোটির জালিয়াতি? প্রণামীর ২০ টন রুপোর ৯৫ শতাংশই ‘নকল’! – এবেলা

বৈষ্ণোদেবীতে ৫৫০ কোটির জালিয়াতি? প্রণামীর ২০ টন রুপোর ৯৫ শতাংশই ‘নকল’! – এবেলা

এবেলা ডেস্কঃ

রামমন্দির এবং বদ্রিনাথের পর এবার কি মাতা বৈষ্ণোদেবী মন্দির? দেশের অন্যতম শ্রেষ্ঠ তীর্থক্ষেত্রেও এবার বিপুল জালিয়াতির আশঙ্কা! মন্দির কর্তৃপক্ষের পাঠানো প্রায় ২০ টন রুপোর দানসামগ্রী গলাতে গিয়েই চোখ কপালে উঠল খোদ সরকারি টাঁকশাল কর্মীদের। জানা গেল, প্রণামী হিসেবে জমা পড়া ৫৫০ কোটি টাকা মূল্যের এই রুপোর ৯৫ শতাংশই একেবারে নকল!

কীভাবে সামনে এল এই চাঞ্চল্যকর সত্য?

গত মে মাসে বৈষ্ণোদেবী মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে পুণ্যার্থীদের দান করা বিপুল পরিমাণ রুপোর সামগ্রী সরকারি টাঁকশালে পাঠানো হয়েছিল। উদ্দেশ্য ছিল, নির্দিষ্ট বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে ওই রুপো গলিয়ে তা সংরক্ষণ করা। মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান ছিল, এই ২০ টন রুপোর বাজারদর প্রায় ৫৫০ কোটি টাকার কাছাকাছি।

৫ শতাংশ আসল, বাকি ৯৫ শতাংশই লোহা!

কিন্তু টাঁকশালে গলানোর প্রক্রিয়া শুরু হতেই বেরিয়ে আসে আসল সত্য। দেখা যায়, ওই বিপুল পরিমাণ ধাতুর মধ্যে আসল রুপো রয়েছে মাত্র ৫ শতাংশ! বাকি ৯৫ শতাংশই ক্যাডমিয়াম এবং লোহার মতো সস্তা ধাতু দিয়ে তৈরি। অর্থাৎ, রুপোর প্রলেপ দেওয়া সস্তা ধাতু দিয়েই ভরানো হয়েছে মন্দিরের দানবাক্স।

এই ঘটনার পর স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি পুণ্যার্থীদের আবেগের সুযোগ নিয়ে এখানেও বড়সড় কোনও জালিয়াতি চক্র বা প্রণামী চুরির ঘটনা ঘটেছে? গোটা ঘটনা ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তুমুল চাঞ্চল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *