ব্যবসায় রেকর্ড গড়ল বন্ধন ব্যাংক, তিন লক্ষ কোটি টাকার মাইলফলক স্পর্শ করে অনন্য নজির – এবেলা
এবেলা ডেস্কঃ
বন্ধন ব্যাংক ২০২৫-২৬ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে এক অভাবনীয় সাফল্যের কথা ঘোষণা করেছে। এই সময়ে ব্যাংকের মোট ব্যবসার পরিমাণ ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩.০২ লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। বিশেষত আমানত সংগ্রহের ক্ষেত্রে খুচরো আমানতের অবদান বর্তমানে ৭২ শতাংশে পৌঁছেছে, যা ব্যাংকের আর্থিক ভিতকে আরও মজবুত করেছে বলে মনে করা হচ্ছে।
ব্যাংক কর্তৃপক্ষের মতে, দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক এবং উন্নততর পরিচালন দক্ষতার কারণেই এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে। অনুকূল ব্যবসায়িক পরিবেশ এবং গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থাকে এই অভাবনীয় সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সাফল্যের এই ধারা আগামীদিনেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

