ব্যর্থতার নয়া রেকর্ড: গম্ভীরের কোচিংয়ে ঘরের মাঠে লজ্জার হার ভারতের! – এবেলা
এবেলা ডেস্কঃ
গৌতম গম্ভীর কোচ হওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেটে লজ্জার রেকর্ডের তালিকা দীর্ঘ হচ্ছে। নিউজিল্যান্ডের তৃতীয় সারির দলের কাছে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরে এবার বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। টেস্টে হোয়াইটওয়াশের পর সাদা বলের ক্রিকেটেও গম্ভীরের কোচিং যোগ্যতা নিয়ে এখন উঠছে তীব্র প্রশ্ন।
সিরিজে ভারতীয় বোলারদের ব্যর্থতা এবং গম্ভীরের বিতর্কিত দল নির্বাচন ও রণকৌশল পরাজয়কে ত্বরান্বিত করেছে। জাদেজা ও কুলদীপের সঠিক ব্যবহার না হওয়া এবং তরুণ প্রতিভাদের সুযোগ না মেলায় ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা। একের পর এক হারে কোচ হিসেবে গম্ভীরের রিপোর্ট কার্ড এখন খাদের কিনারায়।

