ব্যারিকেড ভেঙে নিষিদ্ধ যন্তর মন্তরে ‘ককরোচ’ হানা, ফের পুলিশের জালে সৌরভ-আশুতোষরা – এবেলা

ব্যারিকেড ভেঙে নিষিদ্ধ যন্তর মন্তরে ‘ককরোচ’ হানা, ফের পুলিশের জালে সৌরভ-আশুতোষরা – এবেলা

এবেলা ডেস্কঃ

যন্তর মন্তরকে প্রতিবাদস্থল হিসেবে নিষিদ্ধ ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেখানে চড়াও হলো ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মঙ্গলবার ভোরে কঠোর পুলিশি নিরাপত্তা ও লোহার গেট টপকে যন্তর মন্তরে ঢুকে পড়েন দলের শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।হাতে জাতীয় পতাকা নিয়ে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিয়ে তাঁরা বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন।তবে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পুলিশ তাঁদেরসহ বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

উল্লেখ্য, সোমবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, যন্তর মন্তরে আর কোনও প্রতিবাদ বা বিক্ষোভ দেখানো যাবে না। এর বিকল্প হিসেবে রামলীলা ময়দানসহ তিনটি স্থান নির্ধারণ করা হলেও তা মানতে নারাজ সিজেপি নেতৃত্ব। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে হুঁশিয়ারি দিয়েছিলেন, প্রয়োজনে গোটা দেশকেই যন্তর মন্তরে পরিণত করা হবে।এদিকে বারবার নেতাদের আটক করা হলেও প্রতিবাদ থামবে না বলে হুঙ্কার দিয়েছে ককরোচ জনতা পার্টি। ধৃতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ ও এফআইআর দায়ের হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *