লেটেস্ট নিউজ

ব্রিটিশ শাসনমুক্ত হয়েও কেন ৪৫০ বছর পরাধীন ছিল ভারতের এই রাজ্য জানুন – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের স্বাধীনতা প্রাপ্তির পরও দীর্ঘদিন বিদেশি শাসনের শৃঙ্খলে আবদ্ধ ছিল গোয়া। ব্রিটিশরা ভারত ছাড়লেও তৎকালীন পর্তুগিজদের দখলে থাকা এই রাজ্যটি দীর্ঘ ৪৫০ বছর পরাধীনতার গ্লানি বয়ে বেড়ায়। স্বাধীনতার পর শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও পর্তুগিজ সরকার তা মানতে অস্বীকার করে। এরপর স্থানীয় জনগণের আন্দোলনের পাশাপাশি পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারত সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়।

১৯৬১ সালে ভারত সরকার ‘অপারেশন বিজয়’ পরিচালনার মাধ্যমে সামরিক অভিযান শুরু করে। স্থল, নৌ ও বায়ুসেনার যৌথ প্রচেষ্টায় মাত্র ৩৬ ঘণ্টার সংক্ষিপ্ত লড়াইয়ে পর্তুগিজ বাহিনী নতিস্বীকার করতে বাধ্য হয়। অবশেষে ১৯ ডিসেম্বর ১৯৬১ সালে দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীনতার স্বাদ পায় গোয়া এবং আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *