ব্রিটেনে তীব্র তাপপ্রবাহের দাপট: ৩৫ ডিগ্রি সেলসিয়াসের গরমে বন্ধ শত শত স্কুল – এবেলা

ব্রিটেনে তীব্র তাপপ্রবাহের দাপট: ৩৫ ডিগ্রি সেলসিয়াসের গরমে বন্ধ শত শত স্কুল – এবেলা

এবেলা ডেস্কঃ

লন্ডন: অসহনীয় গরমে কার্যত নাজেহাল দশা ব্রিটেনের। লন্ডনসহ দেশের বিভিন্ন প্রান্তের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় জারি হয়েছে লাল সতর্কতা (Red Alert)। এই ভয়াবহ তাপপ্রবাহের জেরে বিপর্যস্ত জনজীবন। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে কয়েকশো স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সহস্রাধিক বিদ্যালয়ের পঠনপাঠনের সময়সূচিতে বদল আনা হয়েছে।

স্কুলে হাঁসফাঁস পরিস্থিতি

বার্কশায়ার, উইল্টশায়ার ও বাকিংহামশায়ারের একাধিক স্কুল গরমের কারণে পুরোপুরি বন্ধ রাখতে হয়েছে। তীব্র গরমে শ্রেণিকক্ষে পড়ুয়াদের থাকা আসাম্ভব হয়ে পড়ায় স্কুল কর্তৃপক্ষ বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, ন্যাশনাল এডুকেশন ইউনিয়নের পক্ষ থেকে স্কুলের পুরোনো পরিকাঠামোর সংস্কার ও তাপপ্রবাহ মোকাবিলায় সরকারি হস্তক্ষেপের দাবি জোরালো করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশজুড়ে এই সতর্কবার্তা বজায় থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *