লেটেস্ট নিউজ

‘ভগবানও বাঁচাতে পারবে না’, তৃণমূলকে চরম হুঁশিয়ারি দিয়ে রণংদেহি দিলীপ ঘোষ – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূলের নালিশের পাল্টা তোপ দাগলেন দিলীপ ঘোষ। নির্বাচন কমিশন থেকে আদালত, কোথাও গিয়েই রেহাই মিলবে না বলে সাফ জানিয়ে দিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। শাসকের ‘ভয়’ পাওয়া নিয়ে খোঁচা দিয়ে তিনি স্পষ্ট বলেন, “দিলীপ ঘোষ কিছু বললেই ওরা ভয় পায়।”

শশী পাঁজা থেকে মদন মিত্র, শাসকদলের নেতাদের বাড়ি নিয়ে করা মন্তব্যের জেরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূলের অভিযোগ, দিলীপ ঘোষ হিংসায় উস্কানি দিচ্ছেন এবং চেতলা-কালীঘাট এলাকায় আতঙ্ক ছড়াচ্ছেন। পালটা জবাবে দিলীপের হুঙ্কার, এবার শুধু মাথায় নয়, শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ বাঁধার পরিস্থিতি তৈরি হবে। পুলিশের ক্ষমতা কমেছে দাবি করে তিনি কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ঘাসফুল শিবিরকে।

তৃণমূল ইতিমধ্য়েই নির্বাচন কমিশনের কাছে ছয় দফা দাবি পেশ করে দিলীপ ঘোষের প্রচার বাতিলের আবেদন জানিয়েছে। তবে দমে যাওয়ার পাত্র নন দিলীপ। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ফের স্বমেজাজে ধরা দিলেন বিজেপির এই ‘দাবাং’ নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *