লেটেস্ট নিউজ

ভবানীপুর থেকেই শুরু ছাব্বিশের মহাযুদ্ধের রণকৌশল সাজাতে রবিবার সন্ধ্যায় ময়দানে নামছেন মমতা – এবেলা

এবেলা ডেস্কঃ

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে নিজের খাসতালুক ভবানীপুর থেকেই নির্বাচনী প্রচার শুরু করছেন তৃণমূল Supreme \titleonlyো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যা ৭টায় চেতলার অহীন্দ্র মঞ্চে বিশেষ কর্মিসভার ডাক দিয়েছেন তিনি। মেয়র ফিরহাদ হাকিম এবং স্থানীয় কাউন্সিলরদের উপস্থিতিতে এই হাইভোল্টেজ সভা থেকেই বিরোধীদের কড়া বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী।

এবারের নির্বাচনে ভবানীপুর কেন্দ্রটি সবথেকে বেশি চর্চায়, কারণ এখানে মমতার প্রধান প্রতিপক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় সূত্রের খবর, ভোটার তালিকা থেকে প্রায় ৪৫ হাজার নাম বাদ পড়া নিয়ে তৈরি হওয়া বিতর্ক বা ‘এসআইআর’ ইস্যুকে হাতিয়ার করেই আগামীর প্রচার কৌশল স্থির করবেন দলনেত্রী। সোমবার থেকে জেলা সফরে যাওয়ার আগে নিজের ঘরের মাঠ থেকেই কর্মীদের জয়ের মন্ত্র দিতে চান তিনি। ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’—এই স্লোগানকে সামনে রেখে তৃণমূল কর্মীরা ইতিপূর্বেই বাড়ি বাড়ি জনসংযোগ শুরু করেছেন। প্ররোচনায় পা না দিয়ে নিজস্ব ছন্দে প্রচার চালানোর যে নির্দেশ রাজ্য সভাপতি সুব্রত বক্সি দিয়েছিলেন, আজ মমতা নিজে সেই সুর আরও বেঁধে দিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *