লেটেস্ট নিউজ

ভবানীপুরে মাঝরাতে ধুন্ধুমার! সরাসরি পুলিশ কমিশনারকে ফোন শুভেন্দুর, উত্তেজনার পারদ তুঙ্গে – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটের মুখে উত্তপ্ত ভবানীপুর! বুধবার গভীর রাতে আলিপুরে বিজেপি নির্বাচনী ক্যাম্প তৈরির বাঁশ বোঝাই গাড়ি পুলিশ আটকে দেওয়ায় রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান শুভেন্দু অধিকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরাসরি কলকাতা পুলিশ কমিশনারকে ফোন করেন তিনি এবং গোটা বিষয়টি নির্বাচন কমিশনকেও জানান। দীর্ঘ টালবাহানা ও পুলিশের সঙ্গে বচসার পর প্রশাসনের আশ্বাসে গাড়িটি ছাড়া হলে পরিস্থিতি শান্ত হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের আগে রাজনৈতিক চাপানউতোর চরমে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *