‘ভয় পায় যারা মরে যায় তারা’, রেড রোডে মমতার হুঙ্কার – এবেলা
এবেলা ডেস্কঃ
পবিত্র ইদের সকালে কলকাতার রেড রোড থেকে মোদী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নামাজ শেষে সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে গর্জে ওঠেন তিনি। মমতা স্পষ্ট জানান, মানুষের অধিকার রক্ষায় তিনি কলকাতা থেকে দিল্লি এবং Supreme \titleonly কোর্ট পর্যন্ত লড়াই চালিয়েছেন।
কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের অধিকার কেড়ে নিতে দেব না। আপনারা জোর করে রাজ্য সরকারকে নিয়ন্ত্রণ করতে চাইছেন, রাষ্ট্রপতি শাসনের ভয় দেখাচ্ছেন। কিন্তু মনে রাখবেন, যারা ভয় পায় তারা মরে যায়, আর যারা লড়ে তারাই সফল হয়।” বিজেপিকে ‘বিশ্বাসঘাতকদের দল’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, কিছু মানুষ টাকা নিয়ে ভোট ভাগ করার চেষ্টা করছে, কিন্তু বাংলা বিভাজন মানবে না।
একই মঞ্চ থেকে সুর চড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, “হিন্দু-মুসলিমকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। কিন্তু বাংলায় এই বিভাজনের রাজনীতি সফল হবে না।” একদিকে ধর্মীয় সম্প্রীতি আর অন্যদিকে রাজনৈতিক অধিকার রক্ষার দাবি— সব মিলিয়ে ইদের সকালে রেড রোড হয়ে উঠল কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদের প্রধান কেন্দ্রবিন্দু।

