লেটেস্ট নিউজ

ভয়ঙ্কর তালিবানি হামলার আশঙ্কা, দর্শকশূন্য মাঠেই বসছে এবারের পিএসএল আসর – এবেলা

এবেলা ডেস্কঃ

পাকিস্তানের উত্তাল পরিস্থিতির প্রভাব এবার ক্রিকেটেও। আফগানিস্তানের ধারাবাহিক হামলা এবং পশ্চিম এশিয়ার চরম উত্তেজনার জেরে নজিরবিহীন সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পিএসএল ২০২৬-এর সমস্ত ম্যাচ হবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, করাচি ও লাহোরের গ্যালারিতে থাকবে না কোনো দর্শক, এমনকি হবে না কোনো উদ্বোধনী অনুষ্ঠানও। বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে বৈঠকের পর এই কঠিন পথে হাঁটল পিএসিবি। জ্বালানি সংকট ও নিরাপত্তার কারণে ভক্তদের টিকিটের টাকা ৭২ ঘণ্টার মধ্যে ফেরত দেওয়ার ঘোষণা করা হয়েছে।

৩ মে পর্যন্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালসহ মোট ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। হায়দ্রাবাদ কিংস মেন ও রাওয়ালপিন্ডি পিন্ডিজসহ এবারের আসরে লড়বে মোট ৮টি দল। পরিস্থিতির চাপে খেলা ৬টি শহরের বদলে নামিয়ে আনা হয়েছে মাত্র ২টিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *