লেটেস্ট নিউজ

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত আমেরিকা: অন্ধকারে কোটি মানুষ, বাতিল হাজারো ফ্লাইট – এবেলা

এবেলা ডেস্কঃ

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ২,০০০ মাইল এলাকা বরফে ঢাকা পড়েছে, যার ফলে ২০টি অঙ্গরাজ্যে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ এবং হিমাঙ্কের নিচে নামা তাপমাত্রায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।

আকাশপথেও সৃষ্টি হয়েছে চরম বিশৃঙ্খলা। প্রবল তুষারপাতের কারণে ইতিমধ্যে প্রায় ১০ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরিস্থিতির আরও অবনতি হতে পারে, যা প্রায় ১৪ কোটি মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *