লেটেস্ট নিউজ

ভয়াবহ স্মগে ঢাকা দিল্লিতে কার্যত অচল জনজীবন

ঘন কুয়াশা ও বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গিয়েছে রাজধানী দিল্লি। শনিবার সকালে বায়ুগুণ সূচক বা একিউআই ৩৮০ ছাড়িয়ে যাওয়ায় দূষণ পরিস্থিতি ‘ভয়াবহ’ আকার ধারণ করেছে। দৃশ্যমানতা মারাত্মক কমে যাওয়ায় দিল্লির আনন্দবিহার ও জাহাঙ্গিরপুরি সহ ১৬টি এলাকায় বাতাসের মান এখন বিপদসীমার উপরে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আবহাওয়া দফতর ইতিমধ্যে শহরে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে।

দূষণের সরাসরি প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থায়। দৃশ্যমানতা কম থাকায় দিল্লি বিমানবন্দরে একাধিক উড়ান চলাচলে বিঘ্ন ঘটছে এবং যাত্রীদের সতর্ক করা হয়েছে। রেল পরিষেবাও বিপর্যস্ত। তেজস রাজধানীর মতো গুরুত্বপূর্ণ ট্রেনসহ প্রায় ৩০টি ট্রেন কয়েক ঘণ্টা দেরিতে চলছে। আগামী কয়েক দিন বাতাসের গুণমান আরও অবনতি হওয়ার আশঙ্কায় শিশু ও বয়স্কদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *