লেটেস্ট নিউজ

ভাগবতের তৈরি জমিতে পদ্ম ফোটাতে বঙ্গে নীতিন নবীন – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের তৈরি করা ‘উর্বর জমিতে’ রাজনৈতিক ফসল তুলতে বাংলা সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দায়িত্ব গ্রহণের পর এটাই তাঁর প্রথম বঙ্গ সফর। আগামী মঙ্গলবার ও বুধবার দু’দিনের জন্য তিনি রাজ্যে থাকছেন।

গত বছর বর্ধমানে টানা ১১ দিন কাটিয়ে সাংগঠনিক ভিত মজবুত করেছিলেন সরসংঘচালক মোহন ভাগবত। হিন্দু জাগরণের ডাক দিয়ে তিনি যে কট্টর মেরুকরণের আবহ তৈরি করেছিলেন, তাকেই আসন্ন নির্বাচনে ভোটব্যাঙ্কে রূপান্তর করতে চাইছে গেরুয়া শিবির। দলের অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী, দক্ষিণবঙ্গে বিজেপির জন্য বর্তমানে সবচেয়ে ‘নিরাপদ’ ও আশাব্যঞ্জক জায়গা হলো বর্ধমান বিভাগ।

সফরের সূচি:

  • মঙ্গলবার: বিকেল ৪টে নাগাদ অন্ডাল বিমানবন্দরে নামবেন নীতিন নবীন। সন্ধ্যায় দুর্গাপুরের একটি হোটেলে বিভাগীয় নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন।
  • বুধবার: সকালে বর্ধমান বিভাগের কর্মীদের নিয়ে বিশাল সম্মেলনে যোগ দেবেন। দুপুরে রানিগঞ্জে আসানসোল জেলার সাংগঠনিক শক্তি পরখ করতে কর্মীদের সঙ্গে বৈঠক সারবেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে ভাগবতের সাজানো বাগানে ‘ফুল’ তুলতেই নীতিন নবীনের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *