ভারত-ইইউ ঐতিহাসিক বাণিজ্য চুক্তি: মার্কিন শুল্কের ধাক্কা সামলাবে নতুন বাজার – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বহুল প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হয়েছে। শীর্ষ সম্মেলনে ঘোষিত এই চুক্তির ফলে ২৭টি ইউরোপীয় দেশে ভারতীয় পণ্যের বিশাল বাজার তৈরি হবে। বিশেষ করে টেক্সটাইল, গয়না ও রাসায়নিক খাতে রপ্তানি শুল্ক কমলে ভারতীয় রপ্তানিকারকরা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার নতুন শক্তি পাবে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশ শুল্ক আরোপের কারণে প্রায় ৪৮ বিলিয়ন ডলারের রপ্তানি বাণিজ্যে যে স্থবিরতা দেখা দিয়েছিল, এই চুক্তি তা কাটিয়ে উঠতে সাহায্য করবে। সিটিআই-এর মতে, এর মাধ্যমে ভারতের রপ্তানি ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে, যা প্রায় ১০ লক্ষ মানুষের কর্মসংস্থান রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

